👁 579 Views

র‌্যাবের নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক:  নতুন সরকারের অধীনে প্রশাসনে রদবদলের ধারাবাহিকতায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে।

এই পরিবর্তনের অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ দুটি ইউনিট—পুলিশের বিশেষ শাখা (এসবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন করে দায়িত্ব বণ্টনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের রদবদলকে নতুন সরকারের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *