👁 460 Views

শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা ৬০০ ঘনফুট বালু জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলন করা ৬০০ ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের শেভরন গ্যাস কোম্পানির মধ্যবর্তী স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে উত্তোলন করা ৬০০ ঘনফুট বালু জব্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এসময় অভিযুক্ত  কাউকে না পাওয়ায় মোবাইল কোর্ট আইন-২০০৯ অনুযায়ী অবৈধভাবে উত্তোলিত এ বালু জব্দ করা হয় এবং তা স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় দেওয়া হয় এবং একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ জানানো হয়।

জব্দকৃত এ বালু আইনানুযায়ী নিষ্পত্তি/নিলাম করার জন্য ইতোমধ্যেই সংশ্লিষ্ট উর্ধ্বতন দপ্তরকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *