শ্রীমঙ্গলে চোরাই অটোরিকসা বেচাকেনার সাথে জড়িত থাকার দায়ে আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাটারি চালিত রিকসা চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  উদ্ধার হয়েছে ৫টি চোরাই অটোরিকসা এবং ৬ লক্ষাধিক টাকার অটোরিকসার যন্ত্রাংশ ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল থানার এএসআই(নিরস্ত্র)/মো. আবুল তালেব এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরববাজারের দেওয়ান মার্কেটের বাইক্কাবিল অটে গ্যারেজ থেকে  রিপন মিয়া (১৯) ও সৈয়দ মুহিন আলী (৩৭) নামের দুজনকে আটক করে।
তাদের হেফাজত থেকে ৫ টি চোরাই অটোরিকসা সহ রিকসার বিভিন্ন যন্ত্রাংশ সহ ৬ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা পরস্পর যোগসাজশে অটোরিসা চুরি ও অভ্যাসগত ভাবে চোরাইকৃত অটোরিক্সা বেচাকেনা করে আসছিল।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে পেনাল কোড ৩৭৯/৪১১ ধারায় নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *