👁 323 Views

সচিবালয় থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী, সঙ্গে মেয়ে জাইমা

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: সচিবালয় থেকে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত একুশে পদক প্রদান অনুষ্ঠানে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পদক বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রী অনুষ্ঠান শেষে হেঁটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে আসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী সচিবালয়ের ১ নম্বর ভবন থেকে ৫ নম্বর ফটক দিয়ে বের হয়ে পরিবহন পুল ভবনের সামনে দিয়ে ওসমানী মিলনায়তনে যান। অনুষ্ঠান শেষে দুপুর ১২টার দিকে সচিবালয়ের মূল ফটক দিয়ে আবার মন্ত্রিপরিষদ বিভাগে আসেন তিনি।

এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। এরপর তিনি মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *