
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১২ আগস্ট) হাকিমপুর প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হাকিমপুর প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে দৈনিক করতোয়ার হাকিমপুর প্রতিনিধি ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
অনুষ্ঠানে বক্তব্য দেন হাকিমপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহ সভাপতি হাফেজ শহিদুল ইসলাম, সদস্য মিজানুর রহমান।
বক্তারা বলেন, দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করে আসছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি দেশ ও সমাজের নানা অসংগতি সংবাদমাধ্যমে তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়।
তারা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, সাংবাদিক ও প্রেস ক্লাবের সদস্যদের অংশগ্রহণে কেক কেটে দৈনিক করতোয়া পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এ সময় হাকিমপুর প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।