👁 400 Views

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন ও স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানও পৃথকভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করে।

সকালবেলায় পার্বতীপুর উপজেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ ও পৌর স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাজু, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলি, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব, উপজেলা কৃষি অফিসার মোঃ রাজিব হুসাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *