
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল।প্রকাশিত ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বগুড়ার আদমদীঘি উপজেলার ফলাফল বিপর্যয় ঘটেছে। উপজেলার সান্তাহার সরকারি কলেজসহ মোট ৮টি কলেজের মোট পরীক্ষার্থী ছিল এক হাজার ৪৯৯জন। এর মধ্যে পাশ করেছে মাত্র ৪১৩ জন।উপজেলায় পাশের গড় হার ২৭ দশমিক ৫৫। সর্ব নিম্ম পাশের হার ৮ দশমিক ২২ এবংসর্বোচ্চ ৫৭ দশমিক ৭৮। কলেজ ওয়ারি পরীক্ষার্থী হিসাবে দেখা যায় উপজেলার সান্তাহার সরকারি কলেজের মোট পরীক্ষার্থী ৮৯৪ জন, পাশ করেছে ২৬৬জন, জিপিএ-৫পেয়েছে ৪জন, পাশের হার ২৯ দশমিক ৭৫। উপজেলা সদরের রহিম উদ্দিন ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ছিল ২১২জন, পাশ করেছে ২৫জন, পাশের হার ১১ দশমিক ৭৯। জিপিএ -৫ নাই। উপজেলা সদরের হাজী তাছের আহমেদ মহিলা কলেজের পরীক্ষার্থী৮৮জন, পাশ করেছে ৪৯জন, পাশের হার ৫৫ দশমিক ৬৮, জিপিএ -৫ নাই। উপজেলার সান্তাহার মহিলা কলেজের পরীক্ষার্থী ছিল ৮৬জন, পাশ করেছে ১৭জন জিপিএ -৫পেয়েছে একজন। পাশের হার ১৯ দশমিক ৭৭। উপজেলার নসরতপুর কলেজেরপরীক্ষার্থী ছিল ৫৭জন, পাশ করেছে ৯জন, জিপিএ -৫ পেযেছে একজন, পাশের হার ১৫দশমিক ৭৯। উপজেলা সদরের আদমদীঘি পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজেরপরীক্ষার্থী ছিল ৪৪জন, পাশ করেছে ১৫জন পাশের হার ৩৪ দশমিক শুন্য ৯, জিপিএ -৫নাই। উপজেলার সান্তাহার বীর বিক্রম শহীদ লেফটেন্যান্ট আহসানুল হক ডিগ্রী কলেজেরপরীক্ষার্থী ছিল ৭৩জন, পাশ করেছে মাত্র ৬জন, পাশের হার উপজেলার সর্বনিম্ম ৮দশমিক ২২, জিপিএ -৫ নাই। উপজেলার প্রত্যন্ত পল্লী চাঁপাপুর জালাল উদ্দীন আহমেদকলেজের পরীক্ষার্থী ছিল ৪৫জন, পাশ করেছে ২৬জন, পাশের হার উপজেলার সর্বোচ্চ৫৭ দশমিক ৭৮, জিপিএ -৫ নাই।