হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আকরাম হোসেন মণ্ডলের ইন্তেকাল

 

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ। অসুস্থতার সঙ্গে দীর্ঘদিন লড়াই করার পর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

অধ্যাপক আকরাম হোসেন মণ্ডল দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা, হাকিমপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

তাঁর বড় ছেলে সাখাওয়াত হোসেন শিল্পী হিলি-হাকিমপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

তাঁর মৃত্যুতে হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে অভিভাবকতুল্য, প্রবীণ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা হিসেবে স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

এদিকে অধ্যাপক আকরাম হোসেন মণ্ডলের মৃত্যুতে মন্ত্রী ডা. জাহিদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান এবং হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির সহ হাকিমপুর প্রেসক্লাবের সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আজ সোমবার বাদ জোহর হাকিমপুরের ডাঙ্গাপাড়ায় তাঁর নিজ বাসভবনে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *