👁 49 Views

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করায় উলিপুরে বিএনপির আনন্দ মিছিল

খালেক পারভেজ লালু, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের কৃতি সন্তান রুহুল কবীর রিজভী আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় উলিপুরে বিএনপি’র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‎বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এর নির্দেশে শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে একটি আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পোষ্ট অফিস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সাবেক ছাত্রদল নেতা স্বপন কুমার সাহা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আবু জাফর সোহেল রানা, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ফিরোজ কবির কাজল, সাবেক বিএনপি নেতা আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মঈনুল ইসলাম মঈন, নাজমুল হুদা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুর রহমান রাজু, সদস্য সচিব ফাজকুরুনি আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক পারভেজ সরদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব ছাবেদ আলী, মিজানুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *