👁 886 Views

ভিয়েতনামের কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভিয়েতনামের কাছে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ক্লিশশিট রাখলেও প্রথমার্ধের ৩-০ গোলের ধাক্কা সামলাতে পারেনি লাল-সবুজের দল।

বৃহস্পতিবার (২৬ মার্চ) হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে বাংলাদেশকে আতিথ্য দেয় স্বাগতিকরা।

এদিন জায়ান আহমেদের ভুলে ম্যাচের ৮ম মিনিটেই এগিয়ে যায় ভিয়েতনাম। এরপর আরও দুইবার বাংলাদেশের জালে বল জড়ায় স্বাগতিকরা। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েতনামের প্যাম চুন মান। কর্নার থেকে উড়ে আসা শুয়ং তিয়েনের বাঁকানো শট হেডে জালে জড়ান এই লেফটব্যাক।

ম্যাচের ৩১তম মিনিটে নগুয়াইনের শট রুখে দিলেও ৩৮ মিনিটে আর থামানো যায়নি হাই লংকে। একেবারে কোনাকুনি শটে স্কোরলাইন ৩-০ করেন ভিয়েতনামের এই মিডফিল্ডার। বড় ব্যবধানের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে অবশ্য দেখা মেলে অন্যরকম এক বাংলাদেশের। প্রথমার্ধে যে দলটি তিন গোল হজম করেছিল সেই বাংলাদেশই দ্বিতীয়ার্ধে সক্ষম হয়েছে ক্লিনশিট রাখতে। চেষ্টা করে স্কোর করতেও। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় লাল-সবুজের ফরোয়ার্ডরা।

আগামী ৩১ মার্চ বাংলাদেশ খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে আর ভিয়েতনাম খেলবে মালয়েশিয়ার বিপক্ষে। তার আগে ভালো প্রস্তুতির জন্য এই দুই দেশ পরস্পরের মুখোমুখি হয় আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *