👁 514 Views

ট্রেনের ধাক্কায় পার্বতীপুরে এক যুবকের মৃত্যু

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধায় শহরের হলদিবাড়ী রেলগেটের অদূরে এ দূঘটনা ঘটে। নিহত খোকন পার্বতীপুর পৌরসভার হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আঃ মজিদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে রেললাইন ধরে দক্ষিণ থেকে যেতে থাকে। পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের ৫০০ মিটার দক্ষিণে পৌছিলে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে তার ধাক্কা লাগে। এতে প্রচন্ড আঘাতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পার্বতীপুর রেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে।
প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবন ও বাক প্রতিবন্ধী হলেও খুব ভালো মানুষ ছিলো। সে যেখানেই থাকুক না কেন নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামাতে অংশ গ্রহন করতো।
পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *