👁 581 Views

কলাপাড়ায় ৬ হাজার ২০০ লিটার পেট্রোল ও ডিজেল জব্দ।।

 

কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।। 

পটুয়াখালীর কলাপাড়ার আন্ধার মানিক নদীতে নোঙ্গর করে রাখা  ট্রলার থেকে ৩১ ব্যারেল পেট্রোল ও ডিজেল জব্দ করেছে প্রশাসন।  এর মধ্যে  ডিজেল ৩২০০ লিটার এবং পেট্রোল ৩০০০ লিটার। বৃহস্পতিবার সকালে কলাপাড়া উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ তেল জব্দ করে।

কলাপাড়া উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক জানান,  আন্ধার মানিক নদী পথে নজরুল হাওলাদারের ট্রলারে করে  তেল পাচার হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তেল ক্রয়ের কোন রশিদ না পাওয়ায় ৩১ ব্যারেল তেল জব্দ করা হয়।

এছাড়া নিয়ম বর্হিভূতভাবে তেল বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালতে বিসমিল্লাহ ফিলিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জব্দ করা ১৬ ব্যারেলে ডিজেল ও ১৫ ব্যারেল পেট্রোল নিলামে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা করা হবে বলে নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইয়াসীন সাদেক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *