👁 444 Views

রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে পার্বতীপুরে গৃহবধুর আত্মহত্যা

 

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ছোট হরিপুর নয়াপাড়া গ্রামের দিন মজুর মোঃ শুকুর আলীর স্ত্রী তহুরা বেগম(৫৬) দীর্ঘ রোগভোগের যন্ত্রনা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল ৫ এপ্রিল রবিবার দুপুরে সকলের অজান্তে নিজ বাসগৃহের বাঁশের আড়া’য় লাইলনের রশির ফাঁসে ঝুলে আত্মহত্যা করেন। তার মৃত্যুতে পুলিশ বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মৃত তহুরা বেগম দীর্ঘ যাবৎ ডায়াবেটিস ও কিডনী রোগে ভুগছিলেন। তার দিনমজুর স্বামী ও ২ ছেলের যৎ সামান্য আয়ে ভরণপোষণ ও চিকিৎসার ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছিল না। এতে রোগ যন্ত্রনা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেঁচে নেয় বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছেন।

পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *