👁 374 Views

কাল থেকে ধারাবাহিক ‘ভিলেজ সোসাইটি’

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক: আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ভূত না হলেও ভীষণ রকমের অদ্ভুত। যার যেখানে থাকার কথা সে যেন সেখানে থেকেও ভূতের মতো অদৃশ্য, আবার যার যে কাজ করার কথা সে সেই কাজ তো করছেই না বরং অদ্ভুত আর উদ্ভট সব কাণ্ডকারখানা করছে। এই ধরনের মানুষ বিভিন্ন গ্রামে দুয়েকজন করে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও কাকতালীয়ভাবে মধুপুর গ্রামে একসঙ্গে এমন অদ্ভুত বেশ কিছু মানুষের বসবাস।

এই অদ্ভুত মানুষগুলোর স্বভাব, আচরণ, প্রকৃতি, পেশা, নেশা আর উদ্ভট সব কাণ্ডকারখানা নিয়েই মধুপুর গ্রামের জীবনের গল্প। আর এই গল্প নিয়েই বৈশাখী টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভিলেজ সোসাইটি।’

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে নতুন এই ধারাবাহিকটি। প্রচার হবে সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে।

প্রত্যয় হাসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হোসাইন ইমরান। পর্ব পরিচালকের দায়িত্বে রয়েছেন মাহফুজ খান। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন আশরাফ সুপ্ত, সবুজ আহমেদ, জান্নাতুল মাওয়া, স্পর্শিয়া মিম, সাবা সুস্মিতা, আমিন আজাদ, আজমাইন ইলহাম, উজ্জল মাহমুদসহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *