👁 724 Views

‘দোস্ত, চাটুকার থেকে সাবধানে থাকিস’

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক:আমিনুল ইসলাম বুলবুল যুগ শেষে বিসিবির মসনদে বসলেন তামিম ইকবাল। আজ মঙ্গলবার গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ২১ ধারা অনুযায়ী বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।

অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন তামিম ইকবাল। প্রথম দিনেই তাকে বিসিবিতে এসে কাজে মগ্ন হতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় তার সাবেক সতীর্থরা জানাচ্ছেন শুভেচ্ছা। জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস অবশ্য তামিমকে একটু সতর্ক করে দিয়েছেন, ‘দোস্ত আশেপাশের চাটুকার মানুষের থেকে সাবধানে থাকিস। অভিনন্দন।’উল্লেখ্য, গত অক্টোবরের বিসিবি নির্বাচনে তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এনএসসি থেকে মনোনীত হয়ে আসেন দুজন পরিচালক। এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান আজ সাংবাদিকদের জানান, সব ক্যাটাগরির নির্বাচনেই অনিয়ম খুঁজে পেয়েছে সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন ৫ সদস্যের তদন্ত কমিটি।

সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, বিসিবি নির্বাচন নিয়ে সরকার তদন্ত করায় ‘ক্রিকেটে সরকারি হস্তক্ষেপের অভিযোগে’ আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসতে পারে। তবে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিয়ে আমিনুল এহসান জানান, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *