👁 634 Views

শ্রীমঙ্গলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-১ মৌসুমী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচিতে উপজেলা কৃষি পূর্ণবাসন বাস্তবায়ন কমিটি অনুমোদিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীমঙ্গলের আয়োজনে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য মো. হাজি মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মহিবুল্লাহ আকন এর সভাপতিত্বে অনুষ্টানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী। উপজেলা বিএনপির সদস্য মকসুদ আলী ও উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন ঝাড়ু।
এছাড়াও কৃষি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা এবং উপজেলা বিএনপি ও দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *