👁 400 Views

ভাষা শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মৌলভীবাজার প্রতিনিধি
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে একুশের প্রথম প্রহরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জেলা পুলিশের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের অমর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের; শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান; জেলা বিশেষ শাখার ডিআইও-১  মোঃ আবুল কাসেম সরকার; সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলামসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *