👁 629 Views

দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে দম্পতির মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুর শহরের সুইহারি আশ্রমপাড়া এলাকায় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক দম্পতির।

গতকাল রবিবার দিনগত রাত ১টার দিকে নিজ ঘরের মেঝে থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন—তপন রায় (৫০) এবং তার স্ত্রী লতা রানী (৪২)।

স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে তপনের বাড়িতে আগুন দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে পুড়ে যাওয়া ঘর তল্লাশি করতে গিয়ে মেঝেতে ওই দম্পতির মরদেহ পড়ে থাকতে দেখেন তারা।

দিনাজপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মরদেহ দুটি উদ্ধার করে হস্তান্তর করা হয়েছে স্বজনদের কাছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মী ও এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *