👁 664 Views

মৌলভীবাজারে বিজিবির অভিযানে প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার    

মৌলভীবাজার প্রতিনিধি :  মৌলভীবাজাে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)  ৪৬ ব্যাটালিয়ন শ্রীমঙ্গল ক্যাম্পের অভিযানে প্রায় ৫ হাজার ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
রোববার (২৬ এপ্রিল ) রাতে জেলার কুলাউড়া উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ হাজা ৬০৮ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। বিজিবি ৪৬ ব্যাটালিয়ন সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহ হতে মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় দিবারাত্রী ২৪ ঘণ্টা কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় সীমান্ত সুরক্ষার পাশাপাশি নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা তথ্যভিত্তিক নজরদারী এবং চোরাচালান বিরোধী অভিযান জোড়ালোভাবে পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অবৈধ ভারতীয় সিগারেট আটক করতে সক্ষম হয়। জব্দ করা সিগারেটের বাজার মূল্য  ৯ লক্ষ ২১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। অভিযানের সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ চোরাকারবারীরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উল্লেখ্য, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করছে এবং মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃ সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বিজিবির এই কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান বর্তমানে চলমান আছে এবং ভবিষ্যতে আরও জোড়ালোভাবে অব্যাহত থাকবে বলে জানায় বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *