👁 411 Views

মৌলভীবাজারে শব্দদূষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) মৌলভীবাজার পৌর শহরের বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফ্রাহিম ইকবাল চৌধুরী।

অভিযান চলাকালে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫ এর ৬(১) ধারায় ৩টি মামলায় মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় বাস ও ট্রাকে ব্যবহৃত ক্ষতিকর কয়েকটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী হর্ন ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।

তাই এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে চালক ও যানবাহন সংশ্লিষ্টদের অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জনসাধারণকেও শব্দদূষণ রোধে সচেতন হওয়ার অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *