👁 356 Views

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিনাজপুরের বিরামপুরে

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :বিরামপুরে “শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, মুক্ত আলোচনার মধ্য দিয়ে বিশ্ব গণমাধ্যম দিবস পালিত হয়েছে।

৩ মে রবিবার বেলা ১২টায় বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে শহরের ঢাকা মোড় আই লাভ বিরামপুর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়। পরে চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড পাটি সেন্টারে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক ও বাংলাদেশ গ্র্যাজুয়েট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোরশেদ মানিক।

বক্তব্য রাখেন দিনাজপুর  দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের সদস্য সচিব মোস্তাাফিজুর রহমান মিলন, যুগ্ম-আহবায়ক হারুনুর রশিদ, বিরামপুর প্রেসক্লাব কলেজ বাজারের সভাপতি মাহমুদুল হক মানিক ও বিরামপুর প্রেসক্লাব কলা সভাপতি শাহ আলম মন্ডল, সাংবাদিক রফিকুল ইসলাম, ইব্রাহিম মিয়া, ফাহিম সরকার সহ অন্যান্যরা। আয়োজনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক লায়ন মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *