👁 555 Views

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন

খালেক পারভেজ লালু উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি 
 
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ মে ২০২৬) সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ সূচনা করেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মেহেদী হাসান 
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতেমা তোকদার।
 
আরও উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, কোমলমতি শিক্ষার্থীরা, তাদের অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে। তিনি এ ধরনের আয়োজন নিয়মিত করার উপর গুরুত্বারোপ করেন।
 
উল্লেখ্য, টুর্নামেন্টটি আগামী ৮ মে ২০২৬ তারিখে সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হবে। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *