👁 434 Views

মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ আসলে কী?

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা কথা। অনেকেই ভাবছেন মৌসুমী ফের বিয়ে করেছেন। সামাজিক মাধ্যমে বেশকিছু কার্ড ছড়িয়ে পড়েছে। এসব কার্ডের কারণেই বিভ্রান্তির শুরু। এর আগেও এমন খবর ছড়ানোয় ক্ষিপ্ত হয়েছিলেন স্বামী ওমর সানী। তবে নতুন করে বিভ্রান্তি শুরু হয়েছে।

মূলত মৌসুমী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেও ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন। কিছুদিন আগে একটি নাটকেও অভিনয় করেছেন। তাহলে ফের কেন বিয়ের প্রসঙ্গ? সম্প্রতি শোনা গিয়েছে, মৌসুমী অভিনীত একটি চলচ্চিত্র মুক্তি পেতে যাচ্ছে। প্রবাসজীবনের বাস্তবতা নিয়ে নির্মিত চিত্রনায়িকা মৌসুমীর নতুন সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ।’  এটিই হচ্ছে আসল ঘটনা।

সিনেমাটি আগামী ১৫ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। শুরুতে এটি সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও পরে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে নির্মাণ করা হয়েছে।

সিনেমাটিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করেছেন নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীর। ছবিটির পরিচালনাও করেছেন তিনি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এর শুটিং শুরু হয়। গত মার্চে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি।

নির্মাতার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডাসহ কয়েকটি দেশেও এটি মুক্তি পাবে। সিনেমার গল্পে উঠে এসেছে প্রবাসে বসবাসরত বাংলাদেশি নারীদের জীবনসংগ্রাম। অনেক ক্ষেত্রে তারা চুক্তিভিত্তিক বিয়েতে আবদ্ধ হন, যা বেশিরভাগ সময় স্থায়ী হয় না। কোনো কোনো নারী বৈবাহিক সম্পর্ক ছেড়ে নতুন আশায় বিদেশে পাড়ি জমান। এসব পরিস্থিতিতে তাদের জীবনে তৈরি হয় নানা জটিলতা ও সংগ্রাম, যা এই সিনেমার মূল উপজীব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *