👁 446 Views

২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে, বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
২৩ ঘণ্টা সচল থাকার পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিট। ফলে আবারও পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে ৫২৫ মেগাওয়াটের এই কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে।

১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মতা সম্পন্ন ১নং ইউনিটটি মেরামত করে শুক্রবার (১ মে) রাত সাড়ে ৮টা থেকে বিদ্যুৎ উৎপাদনে যায়। ২৩ ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে থাকার পর শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৭ টার কিছু আগে যান্ত্রিক ক্রটি দেখা দিয়ে আবারও বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক আজ সোমবার বিকেলে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বয়লারের টিউবে ক্রটির কারণে চলমান ১নং ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। বন্ধের আগে ১নং ইউনিট থেকে ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছিল।

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লার ব্যবহার নিশ্চিত করতে ২০০৬ সালে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন মতা সম্পন্ন বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ করা হয়। প্রথমে ১নং ও ২নং পৃথক দুইটি ইউনিট নির্মিত হয়। ইউনিট দুটির প্রতিটির উৎপাদন মতা ১২৫ মেগাওয়াট করে। পরে
২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন মতা সম্পন্ন ৩নং ইউনিট নির্মাণ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর থেকে কখনোই পূর্ণ মতায় অব্যাহতভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *