👁 448 Views

মৌলভীবাজারে ডিবির অভিযানে ইয়াবাসহ একাধিক মামলার আসামি আটক

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে ইয়াবাসহ একাধিক মাদক মামলার এক আসামিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) র এসআই হারক চক্রবর্তীর নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকা থেকে মাদক কারবারি শুভ কান্তি দাস (৩৮))-কে আটক করেন। আটক শুভ দাস কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।
তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৪ হাজার ৪০০ টাকা উদ্ধার করেন ডিবি সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার বিষয়টি স্বীকার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *