👁 220 Views

সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেনের মা আর নেই

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বেগম জেবুন্নেছা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের স্ত্রী। পেশাগত জীবনে তিনি একজন শিক্ষিকা হিসেবে সুপরিচিত ছিলেন।
উল্লেখ্য, গত বছর ২০২৫ সালের ১৫ নভেম্বর অসুস্থ হয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *