👁 576 Views

১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিল শিক্ষা মন্ত্রণালয়

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বদলের ধারাবাহিকতায় এবার একযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটসহ ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেওয়া হয়েছে।

এগুলো হল- ‎বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), ইসলামী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয,

বৃহস্পতিবার আলাদা প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় এসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের।

মন্ত্রণালয় প্রথমে ১২টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দায়িত্ব দিলেও পরে একটি আদেশ বাতিল করে বলে জানান মন্ত্রণালয়ের বিশ্ববিদ্যালয় অধিশাখার সহকারী সচিব সুলতান মাহমুদ।

তিনি সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, “রাতের মধ্যে নতুন ভিসিদের দায়িত্ব বণ্টনের প্রজ্ঞাপন বিভাগের ওয়েবসাইটে আপলোড হবে। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।”

‎বর্তমান বিএনপি সরকারও ক্ষমতায় এসে প্রথম ধাপে গত মার্চে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্যদের দায়িত্ব দেয়। এরপর আলাদাভাবে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *