👁 599 Views

পার্বতীপুরে সড়ক ও ড্রেনেজ কাজের উদ্বোধন করলেন সংসদ সদস্য রেজওয়ানুল হক

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : পার্বতীপুর পৌর এলাকায় নাগরিকদের যাতায়াত সুবিধা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে দুটি বড় উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আরইউটিডিপি (RUTDP) প্রকল্পের আওতায় এই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।​
আজ শনিবার (১৬ মে) ফলক উন্মোচনের মাধ্যমে এই উন্নয়ন কাজগুলোর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ, জেড, এম রেজওয়ানুল হক।
​জানা গেছে, উদ্বোধিত প্রকল্প দুটির মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ দুটি রুটে একযোগে রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ করা হবে। প্রকল্প দুটি হলো-
১. পার্বতীপুর পৌরসভার সুন্দরী পাড়া মোড় হতে বৃত্তিপাড়া হয়ে বাইপাস পর্যন্ত রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ।
২. পৌরসভার কালীবাড়ী মোড় হতে নামাপাড়া ও পোড়ভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত রাস্তা, ড্রেন এবং ফুটপাত নির্মাণ কাজ।
​উদ্বোধনকালে প্রধান অতিথি  এ জেড এম রেজওয়ানুল হক বলেন, “পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে। টেকসই কাজের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে।”
​উক্ত উন্নয়ন প্রকল্প দুটির সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে রয়েছেন পার্বতীপুর পৌরসভার প্রশাসক মো: সাদ্দাম হোসেন।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি যাতায়াত ব্যবস্থায় এক অভূতপূর্ব পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *