👁 340 Views

দেশের প্রয়োজনে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত নৌবাহিনী।             নৌ বাহিনী প্রধান এম নাজমুল হাসান।

 কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।।

নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, দেশের প্রয়োজনে সর্বদা নিবেদিত থেকে যে-কোন প্রকার ত্যাগ স্বীকার করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সকল সদস্য সদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

বৃহস্পতিবার সকাল ১০ টায় পটুয়াখালীর কলাপাড়ার বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৬ ব্যাচের ৪৪১ জন নবীন নাবিকের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ত্রিমাত্রিক নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে সম্প্রতি নৌবহরে দুটি হেলিকপ্টার, দুটি আনম্যান্ড এরিয়াল ভেহিকল, ৪ টি মাল্টি মিশন ইন্টারসেপ্টর বোট, পাঁচটি পেট্রোল বোট অন্তর্ভুক্তকরণের পাশাপাশি নিজস্ব ডাটা সেন্টার ও বাংলাদেশ নেভি নেটওয়ার্ক  স্থাপন, হাইড্রোগ্রাফিক সার্ভে জাহাজ ও এন্ট্রি ড্রোন সিস্টেমসহ আধুনিক প্ল্যাটফর্ম সংযোজনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও, নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডসমূহ নিজস্ব সক্ষমতায় যুদ্ধজাহাজ, এলসিটি ও অন্যান্য সহায়ক প্ল্যাটফর্ম নির্মাণ এবং বন্দর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

এরআগে নৌবাহিনী প্রধান শিক্ষা সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।

শেষে ২০২৬ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে  শাহরিয়ার টুটুল কে ‘নৌপ্রধান পদক, সামিউল ইসলাম শাকিল কে ‘কমখুল পদক, কাদের মিয়া কে ‘শের-ই-বাংলা পদক প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *