👁 474 Views

আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক বলেছেন, সিভিল লাইনে পড়াশুনা করে লাভ নেই, আগামীদিনে দেশ ও জাতিকে পথ দেখাবে কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি। আধুনিক ও যুগোপযোগী বিভিন্ন শর্ট কোর্স, মানসন্মত প্রশিক্ষণ ও বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয় নিয়ে পরিচালিত হবে পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট। আজ শনিবার বেলা ১২টায় (২৩) পার্বতীপুর শহরের নতুন বাজারের দৈনিক মানববার্তা অফিসের দ্বিতীয় তলায় পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন, পার্বতীপুরে স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের উপদেষ্টা অধ্যাপক ফয়েজুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদ্দাম হোসেন, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার এজেডএম আরিফুল হক রিয়েল ও পার্বতীপুর স্কিল ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের পরিচালক সাজ্জাদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *