👁 234 Views

সৈয়দপুরে মুদি দোকানে চুরিকালে ১ চোর আটক

 

মো. জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা॥
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর বাজারে একটি মুদি দোকানে চুরিকালে মো. সুমন নামে এক চোরকে আটক করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল ৬ টায় কামারপুকুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলমসহ স্থানীয় দোকানদাররা তাকে আটক করেছে। পরে সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ঘটনার সময় বাজারের দোকানদার একরামুল পাশের মুদি দোকানদার তারাজুলের বন্ধ দোকানের ভিতর মালামাল নাড়াচারার শব্দ পায়। এতে তার সন্দেহ হয় যে দোকানে চোর ঢুকেছে এবং চুরি করা হচ্ছে। পরে তিনি পাশেই ইউনিয়ন পরিষদে থাকা গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলমকে বিষয়টি জানায়।
তারা গিয়ে দোকানের সাটার তুলে দ্রুত ঢুকে পড়েন। এতে দেখতে পান একজন বস্তায় দোকানের মালামাল তুলছে। কাছে গিয়ে নিশ্চিত হন যে সে চোর। পরে তারা দুইজনে ওই চোরকে হাতে নাতে আটক করেন এবং দোকান মালিক তারাজুলসহ অন্যান্যদের খবর দেন। পরে পুলিশে খবর দিলে চোরকে থানায় নেওয়া হয়।
গ্রাম পুলিশ জাহাঙ্গীর আলম জানান, আটক চোর সুমন একই ইউনিয়নের কামারপুকুর আইসঢাল ফকিরপাড়ার মো. আব্দুর রশিদের ছেলে। সে দীর্ঘদিন থেকে ছিচকে চোর হিসেবে বাজারের দোকানসহ বাসা বাড়িতে চুরি করে আসছে। এর আগে কামারপুকুর বাজারের আরেক মুদি দোকানদার সবুজের দোকানেও চুরি হয়েছে।
এদিকে সৈয়দপুর উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে চুরির ঘটনা ঘটছে। বিশেষ করে মোটর সাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। গত এক মাসে প্রায় ৫০-৬০ টি মোটর সাইকেল চুরি হয়েছে। এমনকি এক সপ্তাহ আগে একজন ইমামের মোটর সাইকেল ফজরের নামাজের সময় মসজিদের সামনে থেকে চুরি করা হয়েছে। এব্যাপারে সৈয়দপুরবাসীর অভিযোগ প্রশাসনের গাফলতির কারনেই দিন দিন আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। চুরির বিষয়ে পুলিশ নিরব।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা বলেন, চুরিসহ যেকোন অপরাধ প্রতিরোধে পুলিশ সদা সচেষ্ট। মোটর সাইকেল চুরিসহ যে কোন চুরির ঘটনার খবর পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের নিয়মিত টহল জোরদার রয়েছে। প্রয়োজনে আরও ব্যাপকভাবে সক্রিয়তা বাড়ানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *