👁 414 Views

শ্রীমঙ্গলে ১৩ মামলার আসামি সন্ত্রাসী চায়না রিপন গ্রেপ্তার

 

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩টি মামলার আসামি শাপলাবাগ ও সোনারবাংলা রোড এলাকার শীর্ষ সন্ত্রাসী চায়না রিপন (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গল শহরের শাপলাবাগ ও সোনারবাংলা রোড়, রেলস্টেশন এলাকার একটি সন্ত্রাসী চক্র তৈরি করে মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্জাতন করে আসছে সন্ত্রাসী রিপন।
এছাড়াও সম্প্রতিক সময়ে শাপলাবাগ রেলওয়ে গেইট এলকায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি লুৎফর রহমানকে মারপিট করে গুরতর আহত করে। ঘটনার পরে সে আত্মগোপনে থাকা অবস্থায় রোববার (৩১ মে) গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে।
আটক রিপন ওরফে চায়না রিপন শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ভাড়াউড়া গ্রামের আমিন মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করে জানান, চায়না রিপনের বিরুদ্ধে ১৩ টি মামলা শ্রীমঙ্গলসহ বিভিন্ন থানায় রয়েছে। ইতিপূর্বে উক্ত ঘটনায় জড়িত আরো ৭ জন আসামী গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *