👁 135 Views

সুবর্ণচরে দিনব্যাপী গ্রাম আদালত সম্পর্কে আউট রিচ কর্মশালা অনুষ্ঠিত

 

নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

সুবর্ণচরে গ্রাম আদালত সম্পর্কে দিনব্যাপী আউট রিচ কর্মশালা অনুষ্টিত হয়েছে। ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমূহের ভূমিকা কি হবে এ বিষয়ে আলোচনা হয় সভায়।

৪ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় সুবর্ণচর উপজেলা সভাকক্ষে কর্মশালার আয়োজন করে সুবর্ণচর উপজেলা প্রশাসন।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ (তৃতীয় পর্যায় প্রকল্পের প্রধান সম্নয়ক মাকসুদুর রহমানের সঞ্চালনায় ও
সুবর্ণচর উপজেলা কমিশনার (ভূমি) ছেনমং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

আরো উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, সমাজ সেবা কর্মকর্তা নুর নবী. নিজেরা করি অঞ্চল সমন্বয় পরিতোষ দেবনাথ।

সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুশিল সমাজ, তথ্য আপাসহ উপজেলা প্রশাসনের অফিসারগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *