👁 41 Views

পার্বতীপুরে যুবদলের উদ্যোগে ঈদ পুনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ১৩ জুন

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ বিএনপির ও যুব দলের উদ্যোগে আগামী ১৩ জুন পার্বতীপুর কেন্দ্রীয় বাসটার্মিনালে গণতন্ত্র, উন্নয়ন, সম্প্রীতি ও সংস্কৃতির মহামিলন, ঈদ পূনমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আয়োজকরা এ অনুষ্ঠানকে ঐতিহাসিক অনুষ্ঠান বলে ঘোষণা করেছেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার এ কে এম কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. বখতিয়ার আহমেদ কচি, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন- বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক সাবেক ছাত্রদল নেতা ও ঢাকা বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন- পার্বতীপুর উপজেলা যুব দলের আহবায়ক মোঃ মমিনুল ইসলাম (ডাক্তার) ও সার্বিক তত্বাবধায়নে উপজেলা যুবদলের সদস্য সচিব ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব রশিদ সংগ্রাম। আজ ১০ জুন বুধবার দুপুরে উপজেলা যুবদল কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানপূর্ব প্রস্তুতি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে ১৩ জুন শনিবারের এ অনুষ্ঠানকে ঐতিহাসিক বলে ঘোষণা দিয়ে জানান, এ দিন পার্বতীপুরের ইতিহাসে এতবড় অনুষ্ঠান ইতিপূর্বে কখনও হয়নি বলে আয়োজকরা দাবী করেন তারা জানান, এখানে একদিকে যেমন বিশাল দলীয় কর্মী সমাবেশ হবে একই সাথে সাধারণ মানুষের বিনোদনের জন্য দেশ খ্যাত শিল্পী মনির খান, সালমা, আকাশ মাহমুদ, মহুয়া মৌ ও সুকুমার বডুরাসহ দেশের বহু বিশিষ্ট শিল্পী গান পরিবেশন করবেন। এছাড়াও এ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনাজপুর-৫ আসনের অন্তর্ভুক্ত পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলার জনসাধারণের কাঙ্খিত উন্নয়ন, স্থানীয় বিএনপি’র সাংগঠনিক পূর্নজাগরণের সূচনা করা হবে বলে আয়োজকরা জানান।
বিএনপির ১৩ জুনের অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় সংগীত প্রিয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে বিপুল আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *