👁 342 Views

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নোবিপ্রবির নবাগত উপ-উপাচার্যের সাথে শুভেচ্ছা বিনিময়

 

নোয়াখালী প্রতিনিধিঃ

‎নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সঙ্গে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ হয় এ সময় তারা ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

‎বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎সাক্ষাৎকালে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ নবাগত উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাদের নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং গণমাধ্যমের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার বিষয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

‎নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের নোয়াখালী প্রতিনিধি শাহাদাত বাবু, সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ নুর রহমান, দপ্তর সম্পাদক আবু ছায়েদ, সিনিয়র সাংবাদিক আব্দুল বাসেদ, সিনিয়র সাংবাদিক জিজিএম মাহবুব, দৈনিক সরেজমিন বার্তার ব্যুরো চীফ জুনায়েদ কামাল, দেশ এডিশন প্রতিনিধি আরিফ হোসেন ও দৈনিক গণকন্ঠের প্রতিনিধি আরিফুল ইসলাম শাহীনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।

‎এ সময় নবাগত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা কামনা করেন। তারা বলেন, নোবিপ্রবিকে শিক্ষা ও গবেষণায় আরও এগিয়ে নিতে সকল অংশীজনের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‎সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *