👁 363 Views

কলাপাড়ায় ইয়াবাসহ চিহ্নিত চার মাদককারবারী গ্রেফতার।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত চার মাদককারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ইয়াবা ও গাঁজা ব্যবসায়ীরা হলেন মুসফিকুর রহমান শান্ত, শাকিল খান, বাইজিদ গাজী ও জাকারিয়াকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া থানা পুলিশের একটি টিম ইয়াবা বিক্রির সময় তাদের গ্রেফতার করে। এসময় চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,  কলাপাড়ার চম্পাপুর ও ধানখালী ইউনিয়ন বর্তমানে মাদক বিক্রির হটস্পট।  এ চক্রের একাধিক সদস্য গ্রেফতার হলেও মাদক বিক্রি অব্যাহত রাখে তারা। পুলিশের বিশেষ অভিযানে এ চারজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।  আজ তাদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা  মাদক বিক্রির কথা স্বীকার করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *