👁 475 Views

রমজানে বাজার মনিটরিংয়ে সান্তাহারে ব্যবসায়ীদের জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
রমজান উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিংয়ের সময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে সান্তাহার পৌর শহরের বিভিন্ন বাজারে এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে অভিযানকালে বাজারের ব্যবসায়ীদের ডেকে অধিক মুনাফা ও অবৈধ মজুতদারির বিষয়ে সতর্ক করা হয়। এ সময় নতুন বাজারে আব্দুল মান্নানের একটি মুদি দোকানে ৫ হাজার টাকা, ছোনুর ৫ শত টাকা মূল্য তালিকা না থাকায় ফলের দোকান মানিকের ১৫ শত টাকা, শিমুলের ১৫ শত টাকা, জাহাঙ্গীর আলমের ২৫ শত টাকা ও ঔষধের দোকানে নেশা জাতীয় ইনজেকশন অবৈধভাবে বিক্রির দায়ে সান্তাহার পৌর শহরের গুলশান কলোনি বেলায় হোসেনের ছেলে তোরাব আলী (৩৬) কে দুই হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। সবমিলে ওইসব ব্যবসায়ীদের কাছে থেকে ১৩ হাজার টাকা জরিমানার টাকা আদায় করা হয়। এছাড়া কলার দোকান পরিদর্শন করে অতিরিক্ত মূল্যে কলা বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা জানান, বাজারে দ্রব্যমূল্যে নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যামাণ আদালত অব্যাহত থাকবে। একই সঙ্গে মুনাফালোভী ব্যবসায়ীদের জরিমানাসহ কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *