মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : মাত্র ৭ দিন আগে স্বামীর সঙ্গে সংসার ভেঙ্গে যায় দুলালী খাতুনের। নিজের পায়ে দাঁড়াতে গার্মেন্টসের চাকরিতে যোগ দিতে শুক্রবার ঢাকা যাওয়ার কথা ছিল তার। এজন্য বাসের টিকিটও কেটে রাখা হয়েছিল। ঢাকা যাওয়ার আগেই আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে বাড়ি সংলগ্ন মরা কাল নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মৃত্যু হয় তার। শুধু দুলালী(২৩) নয়, তার ছোট বোন সুরভী খাতুন (১৩) ও ভাবি সুমাইয়া আক্তার আকলিমা’র (১৯) সলিল সমাধি ঘটে। একই পরিবার তিন নারীর মৃত্যুর ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন দাদা আতাউর রহমান। ঘটনাটি ঘটেছে উপজেলা হরিরামপুর ইউনিয়নের মধ্যপাড়া বাজারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
দাদা আতাউর রহমান জানান, মাত্র ৭ দিন আগে তার নাতনি দুলালী খাতুনের স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। তার বাবার দুলাল হোসেন ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। শুক্রবার দুলালী খাতুন তার ছোট বোন অষ্টম শ্রেণীর ছাত্রী সুরভী খাতুনকে নিয়ে ঢাকা যাওয়ার কথা। তাদের জন্য টিকিটও কেটে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তারা বাড়ির পাশে মরা কাল নদীতে গোসল করতে পানিতে ডুবে যায়। তার ধারণা তারা হয়তো মরা নদীতে শাপলা তুলতে নেমেছিল।একে অপরকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বাড়ীতে ফিরে আসতে দেরি হওয়ায় পানিতে ডুবে যাওয়ার ঘটনাটি সনাক্ত করা হয়।
উদ্ধারকারীদের মধ্যে মতিউর রহমান বলেন, পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে গ্রামবাসী নদীতে নেমে তল্লাশি করে তিন জনকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। তাদের পরিধেও কিছু কাপড় নদীর পাড়ে পড়েছিল প্রত্যক্ষদর্শী না থাকায় প্রকৃত ঘটনা বোঝা যাচ্ছে না
ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ বলেন, এটি হৃদয়বিদারক ঘটনা। একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারটি দরদ্র হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক উজ্জ্বল কুমার বলেন তিন নারীর মরূেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়না তদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে।
পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদ্দাম হোসেন বলেন, নিহতের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে।। প্রশাসন তাদের পাশে আছে।