👁 81 Views

পার্বতীপুরে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুক্তিনিউজ২৪.কম ডেস্ক :  দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হাদিদ আলবাব স্মরণ (২২) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার মন্মথপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হাদিদ আলবাব স্মরণ ওই গ্রামের মাসুদ ফরহাদ পাপন আলীর ছেলে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হাদিদ মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে স্বজনদের সঙ্গে প্রায়ই তার বিরোধ হতো।

শনিবার সকালে পরিবারের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে তিনি নিজ কক্ষে চলে যান। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *