👁 324 Views

পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়েছে| রবিবার (২৮ জুন) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কামরুল সরেনকে সভাপতি ও বুধুরাই হেমরমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট উপজেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন করা হয়| অন্যান্যরা হলেন সহ-সভাপতি কামরুল মার্ডি, সহ সম্পাদক মুন্টু হাসদা, নরেন হাস্কে, ক্রিড়া সম্পাদক বাবলু মার্ডি, মহিলা বিষয়ক সম্পাদক রোজমি মার্ডি, বিসাদ হাসদা, বুদান সরেন, সুমি রায় বাস্কে, আমিন হাসদাকে সদস্য নির্বাচিত করা হয়|

সভায় বক্তব্য রাখেন জেলা ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটির সাধারণ সম্পাদক টুই টুডু, অবসরপ্রাপ্ত ল্যাম্প কর্মকর্তা এনোস সরেন|

বক্তারা বলেন, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক উন্নয়ন এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| নতুন কমিটি উপজেলার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন, অধিকার প্রতিষ্ঠা এবং বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন|

অনুষ্ঠান শেষে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানানো হয় এবং তাদের সফলতা কামনা করে শুভেচ্ছা জানানো হয়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *