👁 329 Views

কলাপাড়ায় দুর্যোগসহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারে সমন্বয় সভা অনুষ্ঠিত।। 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগ-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রদৃপ্ত প্রকল্পের উদ্যোগে উপজেলা পর্যায়ে সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে  কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং জাগোনারী’র আয়োজনে  এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান, উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ  মোকসেদুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান। সভায়  বিভিন্ন সরকারি  দপ্তরের কর্মকর্তা,  বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিউনিটি লিডারগণ অংশগ্রহণ করেন।

কেয়ার বাংলাদেশেরপ্রোগাম ম্যনেজার মোঃ বায়েজীদ  বোস্তামী, টেকনিক্যাল  কোঅর্ডিনেটর সাবাহ শবনম প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন।

সভায় প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন বলেন,দুর্যোগ প্রবণ এলাকায় জনগণের সুরক্ষা ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি নিশ্চিত করতে সকল অংশীজনকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *