
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে|
আজ বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ. জেড. এম. রেজওয়ানুল হক উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন|
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা প্রকৌশলী মানিক মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ|
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার| প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদান করে যাচ্ছে| এই সহায়তা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
উল্লেখ্য, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দিনাজপুর-৫ আসনের মোট ৩৯ জন দরিদ্র ও অসহায় ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে| এই সহায়তার মাধ্যমে উপকারভোগীরা তাদের জরুরি প্রয়োজন পূরণে কিছুটা হলেও ¯^স্তি পাবেন বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা|