
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬| দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) সকালে পার্বতীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়| র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়|
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজুর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু মুসা মোহাম্মদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, সিটিডাব্লিউ এর সিনিয়র অফিসার রাধা রানী রায়সহ এনজিও ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা|