
মিলন পারভেজঃ পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাদ্দাম হোসেনের বদলীর আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, ইউএনও সাদ্দাম হোসেন সততা, নিষ্ঠা ও জনবান্ধব প্রশাসনের মাধ্যমে পার্বতীপুর উপজেলার উন্নয়ন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা আরও বলেন, জনগণের স্বার্থে এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখতে তার বদলীর আদেশ প্রত্যাহার করে পার্বতীপুরে বহাল রাখা জরুরী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ইউএনও সাদ্দাম হোসেনের বদলির আদেশ পুনঃর্বিবেচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
উল্লেখ্য যে,গত ৬ জুলাই বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর এর এক অফিস আদেশে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেনকে ঠাকুরগাঁও জেলার ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এই বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করে।