
মুক্তিনিউজ২৪.কম ডেস্ক : ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক হ্যারি কেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। তিনি পোস্ট দেওয়ার পরপরই ভাইরাল হয়ে যায়।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পরীমনি লেখেন ‘Harry Kane পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’ এতে তিনি কেনের একটি ছবিও জুড়ে দিয়েছেন।
পোস্টটি প্রকাশের পর থেকেই তা নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচন নেটিজেনদের কেউ কেউ পোস্টটি নিয়ে মজার মন্তব্য করেছেন, আবার কেউ কেউ হ্যারি কেনকে নিয়ে পরীমনির আগ্রহের বিষয়টি নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন।
২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আটলান্টা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার পরপরই নিজের ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ পোস্ট দেন পরীমনি।
এ পোস্টের আগে পরী আরেকটি পোস্ট শেয়ার করেন তার ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো ফাইনাল’। এ পোস্টটিও ব্যাপক ভাইরাল হয়েছে।