
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
জুলাই শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বাদ আসর ঢাকা মোড়ে আয়োজিত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দিনাজপুর অঞ্চলের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর উপজেলা শাখার আমির মো. ইউসুফ আলী, সেক্রেটারি আবু সায়েম শাহ, উপজেলা ওলামা বিভাগের সভাপতি সাইদুজ্জামান, নায়েবে আমির রেজাউর রহমান মোল্লা, পৌর আমির খন্দকার আশরাফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মো. ওসমান আলী, পার্বতীপুর ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সভাপতি মো. বিপুল মোল্লা এবং যুব বিভাগের সভাপতি মনোয়ারুল ইসলাম মুন্না।
বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।