👁 215 Views

পূবালী ব্যাংকের পার্বতীপুরে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন

মিলন পারভেজ : পূবালী ব্যাংক পিএলসি ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করার লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন করা হয়েছে।
পূবালী ব্যাংক পিএলসি পার্বতীপুর শাখার উদ্যোগে আজ রবিবার (১৯ জুলাই) পুরনো পৌরসভা চত্তর থেকে বর্ণাঢ্য র‌্যালি ও বেলুন ওড়ানোর মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। ক্যাশলেস লেনদেনের সুবিধা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। ক্যাম্পেইনে স্থানীয় গ্রাহক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: মাহমুদ হুসাইন রাজু।
পূবালী ব্যাংক পিএলসি দিনাজপুর শাখার এজিএম সাইফুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ক্যাশলেস বিকল্প নেই। এটি যেমন সময় সাশ্রয়ী, তেমনি টাকা হারানোর ঝুঁকিও কমায়। পূবালী ব্যাংক গ্রাহকদের নিরাপদ ব্যাংকিং সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
পার্বতীপুর পূবালী ব্যাংক শাখা ব্যবস্থাপক আহসানুল হক বলেন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা দিতে আমরা বদ্ধপরিকর। গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে পূবালী ব্যাংক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ করছে।
ব্যবসায়ী এজেডএম ওয়াজেদুল হক বলেন, এই উদ্যোগ ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে এবং ক্যাশলেস লেনদেনের মাধ্যমে বাজার ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করবে। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ফয়েজুর রহমান, ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক ও আফজাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *