👁 436 Views

শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে দ্বৈত আবৃত্তি উৎসব দাহনকাল

মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল দ্বৈত কবিতা আবৃত্তি উৎসব দাহনকাল।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে পৌরসভা অডিটোরিয়ামে শ্রীমঙ্গল কবিতা আবৃত্তি উৎসব পরিবারের উদ্যোগে এ দ্বৈত আবৃত্তি উৎসবে খ্যাতনামা কবিদের কবিতা আবৃত্তি করেন একঝাঁক উচ্চারণশিল্পী।
অনুষ্ঠানে অদ্বিতীয়া পাল, দেবাশীষ দাস, খাদিজা আক্তার রিয়া ও আনিকা হোসেনের আবৃত্তি ও উপস্থাপনায় অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা, শুভ দাশগুপ্তের প্রেম,  নির্মলেন্দু গুণের ক্ষেতমজুরের কাব্য, কাজী নজরুল ইসলামের অভিশাপ, রবীন্দ্রনাথ ঠাকুরের দুই পাখি, পরিচয় সহ রুদ্র গোস্বাম, জায়িদ হোসেন তানু, সাদাত হোসাইনসহ অন্যান্য বিখ্যাত কবিদের দ্বৈত কবিতা আবৃত্তিতে অংশ নেয় দেবাশ্রিতা ভট্টাচার্য, মৌনতা দেবনাথ, অন্বেষা ধর, রাজশ্রী হালদার রাজন্যা, শ্রেয়সী পাল, কাজী মাহদী ইসলাম, স্পর্শিয়া বৈদ্য, শ্রেষ্ঠা গোস্বামী,  প্রিয়ন্তী দেবনাথ, দিব্যশ্রী ভট্টাচার্য, দেবার্ঘ্য ভট্টাচার্য, রত্নদ্বীপ রায়, মৃত্তিকা ধর, আদিলা হোসেন, আদিবা হোসেন, সৃষ্টি গাইন পূর্ণশ্রী কর পুরকায়স্থ, আদৃতা দেব, সিয়াম খন্দকার, রাইয়ান জামাল, শিশির চন্দ্র দাস, অভিমন্যু পাল অরিত্র, অনন্তশ্রেষ্ঠা শীল, অরিত্রিকা রায় চৌধুরী সহ অন্যান্য আবৃত্তিকাররা।

দ্বৈত কবিতা নিয়ে শ্রীমঙ্গলে এটাই ছিল প্রথম আয়োজন। শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব আবৃত্তিচর্চার উন্নয়নে কাজ করে আসছে। সিলেট বিভাগের একমাত্র আবৃত্তি উৎসব যা প্রতিবছর শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব এর আয়োজনে হয়ে থাকে। উৎসবটি এবারও গত এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়েছে।
সেই উৎসবের বিভিন্ন বিভাগের সেরাদের নিয়ে ফেইসবুক পেইজে আয়োজিত সেরা আবৃত্তির ৬ জনকে এই অনুষ্ঠানে দেওয়া হয়েছে পুরস্কার।

দাহনকাল দ্বৈত আবৃত্তি উৎসবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন শ্রীমঙ্গল প্রতিনিধি দ্বীপঙ্কর ভট্টাচার্য,  কালবেলার প্রতিনিধি উজ্জ্বল কুমার দাস, আবৃত্তিশিল্পী জলি পাল প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানের আয়োজক, কবি, লেখক, সাংস্কৃতিককর্মী, সাংবাদিক  এবং আবৃতিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উৎসব আয়োজকরা জানান, শুদ্ধ উচ্চারণ চর্চায় শ্রীমঙ্গল আবৃত্তি উৎসব পরিবারের উদ্যোগে এ উৎসব প্রতিবছর আয়োজন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *