👁 584 Views

ঘরের সিলিং এর উপর থেকে বিরাট আকৃতির অজগর উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
মৌরভীবাজারের শ্রীমঙ্গলে বসত ঘরের সিলিং এর উপর থেকে বিরাট আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৬ ফ্রেব্রুয়ারী) সকাল ১০টায় শহরতলীর মৌলভীবাজার সড়কের মজিদ মঞ্জিল নামক একটি বাসায় ঘরের সিলিং এর উপর সাপ দেখে বাসার সবাই আতঙ্কিত হয়ে হাল্লা-চিৎকার করতে থাকে। হাল্লা চিৎকার শোনে প্রতিবেসীরা এসে দেখেন ঘরের সিলিং এর উপর বিরাট আকৃতির অজগর সাপ। পরে খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল সাপটিকে সিলিং এর উপর থেকে নিরাপদে নামিয়ে আনেন। অজগরটিকে উদ্ধার হওয়া প্রায় ১৪ ফুট লম্বা অজগর সাপটিম শ্রীমঙ্গলস্থ বনবিভাগ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
সজল দেব জানান, বনে প্রাণীদের খাবারের তীব্র সংকট দেখা দেওয়াতে খাবারের সন্ধ্যানে প্রাণীরা লোকালয়ে ছুটে আসছে। লোকালয়ে আসা এসব প্রাণীদের মধ্যে কিছু উদ্ধার করা গেলেও অনেক প্রাণী সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে এবং বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাচ্ছে। লাউয়াছড়া বন এবং বনের প্রাণী রক্ষায় জোরালো প্রদক্ষেপ কামনা করছেন সজল দেব।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *