👁 279 Views

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনের ৩ মাসের বিনাশ্রমে কারাদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৭ জুলাই) শহরতলীর  পশ্চিম ভাড়াউড়ার রুপশপুর এলাকার চিড়িয়াখানা রোডে অভিযান চালায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়াতে কাউকে আটক কিংবা জরিমানা করা সম্ভব হয়নি।

পরে মৌলভীবাজার রোডের ৫ নাম্বার পুল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় মো. ছাতির মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ছাতির মিয়াকে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত নিশ্চিত করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *